যা প্রয়োজনঃ
মুসুর ডাল-- ১ কাপ
চালের গুড়া-- ১ মুঠি
পিয়াজ কুচি-- ১ কাপ
কাঁচামরিচ কুচি-- ৮-১০টি
আদা/রসুন বাটা-- ১ টে চামচ করে
হলুদ গুড়া-- ১ চা চামচ
জিরা/ধনিয়া/মরিচ গুড়া-- ১/২ চা চামচ করে
ধনেপাতা কুচি-- ইচ্ছা
তেল-- ভাজার জন্যে
লবন-- স্বাদমতো
যেভাবে করবেনঃ
ডাল ভিজিয়ে রেখে যখন ফুলে উঠবে তখন ধুয়ে জল ঝরিয়ে বেটে নিন। খুব মিহি করে কখনো ডাল বাটবেননা। একটু আধা বাটা করে বাটবেন। ডাল বাটার সাথে তেল ছাড়া সব উপকরন খুব ভালোভাবে মাখিয়ে নিন। প্যানে তেল গরম করে গোল গোল করে পিয়াজু বানিয়ে তেলে ছাড়ুন। তেলে পিয়াজু দেয়ার সময় আঁচ কিছুটা কমিয়ে তারপর দেবেন। আপনার প্যানে একবারে যে কয়টা পিয়াজু ধরে সে কটা দিয়ে আঁচ বাড়িয়ে দেবেন। এক পিঠ লাল(গোল্ডেন) হলে উল্টিয়ে অন্য পিঠ লাল করে ভেজে নামিয়ে নিন। পিয়াজু, বেগুনি ইত্যাদি কখনো সরাসরি প্লেটে উঠাবেন না, এতে পিয়াজু ক্রিসপি থাকবেনা। প্রথমে কিচেন টাওয়েল অথবা নিউজপেপারের উপর উঠিয়ে বাড়তি তেল সোক করিয়ে তারপর প্লেটে/সারভিং ডিশে সাজিয়ে পরিবেশন করবেন।

No comments:
Post a Comment