উপকরণঃ
– সেদ্ধ ডিম ৪টি
– সেদ্ধ আলু ৩ কাপ
– পেয়াজ কুচি ১/২ কাপ
– আদা কুচি ১ চা চামচ
– কাচামরিচ কুচি ১ টেবিল চামচ
– ডিম ২টি
– টোস্টের গুড়া ১ কাপ
– জিরা টালা গুড়া ১ চা চামচ
– গোলমরিচ গুড়া ১ চা চামচ
– লবণ পরিমাণমতো
– তেল ২ টেবিল চামচ
– তেল (ভাজার জন্য) পরিমাণমতো
প্রণালিঃ
প্রথমে একটি পাত্রে তেল দিয়ে উনুনে দিতে হবে। তেল গরম হলে তাতে পেয়াজ, আদা দিয়ে ভাজতে হবে। পেয়াজ ও আদার বর্ণ বাদামী হলে তাতে কাচালঙ্কা দিয়ে কিছুক্ষণ উনুনে রেখে নামিয়ে তেল ঝরিয়ে সেগুলো সিদ্ধ আলুর সাথে মাখিয়ে নিতে হবে। এরপর তাতে গোলমরিচ ও জিরা গুড়া মাখিয়ে আলুর মিশ্রণটি ৮ ভাগ করে নিতে হবে।
সিদ্ধ ডিমগুলো লম্বালম্বিভাবে দুই ভাগ করে আলুর মধ্যে অর্ধেকটা করে ডিম ভরে ডিমের আকারের মতো করে নিতে হবে। অন্য যে দুটি ডিম রয়েছে সেগুলো ফেটিয়ে তার মধ্যে চপ ডুবিয়ে নিয়ে টোস্টের গুড়া মাখিয়ে ডুবোতেলে ভাজতে হবে। চপের রং বাদামী বর্ণের মতো হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ডিম চপ টমেটো সস, তেতুলের চাটনি দিয়ে পরিবেশন করা যায়।

No comments:
Post a Comment