উপকরণঃ
যে কোনো মাছ (ভেটকি, রুই, ইলিশ) পাঁচছয়টি বড় টুকরা।
আলু মাঝারি ৩টি।
একটি বড় পাউরুটির টুকরা।
পেঁয়াজ মিহিকুচি ১/৩ কাপ।
আদাবাটা ১ চা- চামচ।
রসুনবাটা ১ চা-চামচ।
কাঁচালঙ্কা-কুচি ১ টেবিল-চামচ।
মরিচগুঁড়া ১ চা-চামচ।
হলুদগুঁড়া ১ চা-চামচ।
ধনেগুঁড়া ১ চা-চামচ।
ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ।
লবণ স্বাদমতো।
তেল ভাজার জন্য।
পদ্ধতিঃ
মাছের টুকরাগুলো ভাপে সিদ্ধ করে কাঁটা বেছে নিন। আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে নিন। পাউরুটি জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলুন।
এখন মাছ, আলু, রুটি খুব ভালো করে মিশিয়ে নিন। তেল বাদে বাকি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাতে অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো আকার দিন।
কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করুন। গরম তেলে চপগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ডুবো তেলে ভাজবেন আর খয়েরি রং ভাব এলে নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment