Thursday, 29 December 2016

চিকেন স্টাফড ব্রেড চপ



উপকরনঃ

ব্রেড– ৮-১০ পিস
সেদ্ধ চিকেন– ১/২ কাপ
সেদ্ধ সবজি– ১/২ কাপ
চীজ-
ব্রেডক্রাম্বস–
ফেটানো ডিম– ২টি
বাটার-
গোলমরিচ গুঁড়া– স্বাদমতো
তেল– ভাজার জন্যে

যেভাবে করবেনঃ

ব্রেডগুলি সমান গোল করে কেটে বাটার মাখিয়ে রাখুন। সামান্য লবণ, আদা, রসুন বাটা ও হলুদ দিয়ে চিকেন ও সবজি সেদ্ধ করে নিন। ঠান্ডা করে গ্রেট করা চীজ মিশিয়ে রাখুন।

হাতের তালুতে এক পিস ব্রেড নিয়ে চিকেনের পুর দিয়ে অন্য আর একটি ব্রেড পিস উপরে দিন। দুটো ব্রেড হাত দিয়ে চেপে দিন। এইভাবে সব বানিয়ে নিন। এবার ব্রেডচপগুলো ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন। মাঝারি আঁচে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন।

No comments:

Post a Comment